শুধু লিখুন, বাকিটা মনে রাখবে Tazkir
WhatsApp বা Telegram-এ নিজের ভাষায় লিখুন — "কাল সকাল ৮টায় মাকে ফোন করতে হবে"। AI বুঝে রিমাইন্ডার সেট করবে আর ঠিক সময়ে মনে করিয়ে দেবে। জরুরি কাগজপত্রও রাখুন নিরাপদ ভল্টে।
যা যা পারে
ফর্ম পূরণ নয়, অ্যাপ ইনস্টল নয় — যে মেসেজিং অ্যাপ আপনি রোজ ব্যবহার করেন, সেখানেই।
নিজের ভাষায় লিখুন
বাংলা, বাংলিশ বা ইংরেজি — "পরশু বিকালে", "prottek din rat 10 tay", "every Friday" সব বোঝে।
WhatsApp + Telegram
দুই জায়গাতেই রিমাইন্ডার পাবেন। "হয়ে গেছে" বা "১০ মিনিট পর" বাটনে এক চাপেই উত্তর।
বারবার মনে করানো
প্রতিদিন ওষুধ, প্রতি সপ্তাহে মিটিং, প্রতি মাসে বিল, প্রতি বছর জন্মদিন।
ব্যক্তিগত ভল্ট
NID, সার্টিফিকেট, প্রেসক্রিপশনের ছবি বা PDF পাঠিয়ে রাখুন। পরে শুধু বলুন "আমার NID দাও"।
মিটিং সারসংক্ষেপ
মিটিং রেকর্ড করুন বা রেকর্ডিং পাঠান — সারসংক্ষেপ, সিদ্ধান্ত আর কে কী করবে তার তালিকা পাবেন, এক চাপে রিমাইন্ডারও হয়ে যাবে।
ভয়েসে বলুন
লিখতে ইচ্ছে না করলে ভয়েস মেসেজে বলুন — "কাল সকাল ৯টায় ব্যাংকে যেতে হবে"।
সঠিক সময়
আপনার টাইমজোন অনুযায়ী ঠিক মিনিটে রিমাইন্ডার।
ওয়েব ড্যাশবোর্ড
সব রিমাইন্ডার এক জায়গায় দেখুন, এডিট করুন, ফিল্টার করুন।
৩ ধাপে শুরু
দুই মিনিটেরও কম সময় লাগে।
- অ্যাকাউন্ট খুলুন
শুধু নাম, ইমেইল আর পাসওয়ার্ড। - WhatsApp বা Telegram যুক্ত করুন
Settings থেকে এক ক্লিকে Telegram, আর একটি কোড পাঠিয়ে WhatsApp। - লিখে পাঠান
"আজ রাত ৯টায় ঔষধ খেতে হবে" — ব্যস, হয়ে গেল!
সাধারণ প্রশ্ন
কীভাবে পেমেন্ট করব?
ড্যাশবোর্ডের "সাবস্ক্রিপশন" পাতায় বিকাশ/নগদ নাম্বার দেওয়া আছে। Send Money করে TrxID সাবমিট করুন। যাচাই হলেই সাবস্ক্রিপশন চালু হয়ে যাবে এবং আপনাকে জানানো হবে।
সাবস্ক্রিপশন কোড কী?
TZQ-XXXX-XXXX ধরনের একটি কোড। ওয়েবসাইটে বা সরাসরি বটকে পাঠালেই নির্দিষ্ট দিনের জন্য সাবস্ক্রিপশন চালু হয়।
মেয়াদ শেষ হলে কী হবে?
আপনার রিমাইন্ডার ও ফাইল মুছবে না। আবার রিনিউ করলেই সব আগের মতো চলবে।
আমার ফাইল কি নিরাপদ?
ফাইলগুলো পাবলিক ফোল্ডারের বাইরে এলোমেলো নামে রাখা হয়, শুধু আপনিই লগইন করে বা নিজের লিংক করা নাম্বার থেকে চাইলে পাবেন। AI-এর কাছে আপনার ফাইল পাঠানো হয় না।
WhatsApp-এ রিমাইন্ডার কেন টেমপ্লেট আকারে আসে?
WhatsApp-এর নিয়ম অনুযায়ী আপনি গত ২৪ ঘণ্টায় মেসেজ না করলে শুধু অনুমোদিত টেমপ্লেট পাঠানো যায়। মাঝে মাঝে একটা মেসেজ পাঠালে বাটনসহ পূর্ণ রিমাইন্ডার পাবেন।